1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইংল্যান্ডের একজনের পারফরম্যান্সই ভারতকে হারানোর জন্য যথেষ্ট – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

ইংল্যান্ডের একজনের পারফরম্যান্সই ভারতকে হারানোর জন্য যথেষ্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের জয়কে অসম্ভব মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেছেন, ইংল্যান্ড দলের যে কোনো একজন খেলোয়াড় দারুণ পারফর্ম করলে ভারতের বিপক্ষে জয় নিশ্চিত করা সম্ভব।

রশিদ লতিফের এই ধারণার মূল ভিত্তি হলো উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে ইংল্যান্ডের মানিয়ে নেওয়া। সুপার এইট পর্বের তিনটি ম্যাচ ইংল্যান্ড শ্রীলঙ্কায় খেলেছে এবং সবগুলোই জিতেছে। গ্রুপ পর্বে ভারতের মাঠে চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ইংল্যান্ড।

গ্রুপ পর্বে ইংল্যান্ডের দুটি ম্যাচের ভেন্যু ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, যেখানে শীঘ্রই ফাইনালে ভারতের বিপক্ষে নামবে ইংলিশরা। রশিদ লতিফ মনে করেন, ইংল্যান্ড পুরোপুরি প্রস্তুত হয়ে মাঠে নামবে। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের অনুষ্ঠানে তিনি বলেন, “কঠিন কন্ডিশনে খেলে এসেছে ইংল্যান্ড এবং সেখানে ২-৩ জন ব্যাটার সফল হয়েছে। তাদের মিডল অর্ডার খুব শক্তিশালী।”

তিনি আরও যোগ করেন, “এ রকম কন্ডিশনে কিভাবে খেলতে হয়, খুব ভালোভাবে জানে ইংল্যান্ড। একজন খেলোয়াড় পারফর্ম করলেই ভারতকে হারানোর জন্য তা যথেষ্ট।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের পাঁচবারের সাক্ষাতে ভারত আপাতত এগিয়ে ৩-২ ব্যবধানে। এর মধ্যে ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে হারিয়ে শিরোপার পথে এগিয়েছিল। ২০২৪ বিশ্বকাপে ভারত সেমিতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ট্রফি জিতে নিয়েছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park