1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে নিরাপদ বৃদ্ধাশ্রমে বিষাদেভরা আশ্রিতদের নিয়ে ইফতার করলেন  মমতাময়ী ইউএনও সোহানিয়া

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ৪ মার্চ, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিরাপদ বৃদ্ধাশ্রমে এক আবেগঘন পরিবেশে ইফতার মাহফিলে অংশ নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। বুধবার বিকেলে  বড়ভিটা জুরাবান্দা নামক এলাকায় নীল সাগর ক্যানেল সংলগ্ন নিরাপদ বৃদ্ধাশ্রমে এ ইফতার মাহফিল অংশগ্রহণ করেন তিনি। এসময় ইউএনও  সোহানিয়া ৩৯জন আশ্রিতদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে উন্নত মানের খাবার বিতরণ করেন। রমজানের পবিত্র মাসে বিষাদেভরা ও নীড়হারা আশ্রিতদের সঙ্গে ইফতার করে তিনি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। আয়োজিত এই ইফতার মাহফিলে তিনি বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে সময় কাটান  তাদের খোঁজখবর নেন এবং  স্বাস্থ্যের অবস্থা ও দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে জানতে চান এবং সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তার এমন উপস্থিতিতে আশ্রিতদের মাঝে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়।

ইফতার সামগ্রী নিজ হাতে বিতরণ করে তিনি বলেন, সমাজের অবহেলিত ও নীড়হারা প্রবীণদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই সময়ে নীড় হারা প্রবীণদের সঙ্গে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।  ইফতার কালীন সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  লুৎফর রহমান, সেকেন্ড অফিসার এসআই কাজী রিপন প্রমুখ। বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুর রহমান সাজু জানান, ইউএনও’র এমন মানবিক উদ্যোগ আশ্রিতদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। স্থানীয়রা ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ইফতার শেষে সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park