যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মারা যাওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ–এ অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলার ঘটনা ঘটে।
এই হামলার পর আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো তার ব্যক্তিগত বিমানে সৌদি আরব ত্যাগ করেন। তাঁর সঙ্গে ছিলেন তার বান্ধবী জর্জিনা রোদ্রিগেজ এবং পাঁচ সন্তান। খবর সূত্র: গোলডটকম।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব বিশ্ব ক্রীড়াঙ্গণেও পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চলজুড়ে যুদ্ধবস্থা তৈরি হওয়ায় AFC চ্যাম্পিয়ন্স লিগ–এর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এএফসির অন্যান্য লিগের ম্যাচও স্থগিত করা হয়েছে।