1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে প্রেমের অপবাদে যুবকের আত্মহত্যা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

কিশোরগঞ্জে প্রেমের অপবাদে যুবকের আত্মহত্যা

আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ২ মার্চ, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে মিথ্যা প্রেমের অপবাদ দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে সোহেল রানা নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।সোমবার সকালে বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া মাইজালি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সোহেল ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে তার মা শরিফা বেগম বসতভিটা সংলগ্ন মেহগনি গাছে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। প্রতিবেশীরা এসে তড়িঘড়ি তার নিথরদেহ গাছ থেকে নিচে নামানোর আগেই তার মৃত্যু হয় । এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই কাজি রিপন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মগে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park