1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় গনভোট ও নির্বাচন উপলক্ষে ‘দেশের চাবি আপনার হাতে’ সচেতনতামূলক কনসার্ট

মো:জহিরুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে- তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেশব্যাপী গনভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চলমান রয়েছে। 

এ উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ জানুয়ারি বুধবার উপজেলা কমপ্লেক্স চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ওপেন এয়ার কনসার্ট এর আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে উপজেলা কমপ্লেক্সে চত্বরে বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ উপস্থিত হতে থাকেন।

উল্লেখ্য যে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদ নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন, ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না)।  দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এছাড়াও

 “হ্যাঁ” ভোট দিলে উপরের সবকিছু পাবেন। “না” ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।

 গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠান’টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বিকাল পাঁচটায় শুভ উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জিল্লুর রহমান, মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান, সিনিয়র সহ সভাপতি মু. জিল্লুর রহমান জুয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম বৃন্দরাও উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park