1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা।

মো:জহিরুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার  জেরে তরমুজ চাষি মাহাবুলের আনুমানিক ১০ হাজার তরমুজের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ ইমরান খান। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

এ নিয়ে শনিবার সকালে (১৩ ডিসেম্বর) ভুক্তভোগী মো. মাহাবুল খান গলাচিপা থানায় অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম সাহেব গ্রামের মাহাবুল খান প্রতি বছর তাদের বাড়ির সামনে নিজের জমিতে তরমুজ চাষ করেন। প্রতি বছরের মতো এ বছরও তারা ১৮০ শতাংশ জমিতে তরমুজ চাষ শুরু করেন। পূর্ব শত্রুতার  জেরে একই এলাকার ইমরান খান বিএনপি দলের প্রভাব দেখিয়ে গভীর রাতে তরমুজ ক্ষেতে প্রবেশ করে আনুমানিক ১০ হাজার তরমুজ চারা নষ্ট করে দিয়েছে। এতে পাচঁ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার  জেরে কৃষক মাহাবুলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার তরমুজ চাষ করে সংসার চালায়। যারা এমন ধরনের কাজে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়া হোক। 

অভিযুক্ত ইমরান খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তার বাড়ির পিছনে খাস খাল বন্দোবস্ত নিয়েছে সে আমার কাছে বাড়ি ভরাট করার জন্য মাটি চায়। মাটি না দেওয়ার কারনে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park