1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সামনে হাঁটছেন ব্যারিস্টার ফুয়াদ, আর পেছনে ক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছে, ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২ ভাইরাল ছবির নেপথ্যের সত্য: শিশুর মৃত্যু, ভুল তথ্য ও এক পরিবারের ভাঙা পৃথিবী জামালপুরে সরকারি চাল পাচারের সময়   র‍্যাবের  নিকট জব্দ। সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সামনে হাঁটছেন ব্যারিস্টার ফুয়াদ, আর পেছনে ক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছে, ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছে, ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’

নিজ নির্বাচনী এলাকায় গিয়ে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—সামনে হাঁটছেন ব্যারিস্টার ফুয়াদ, আর পেছনে ক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছে, ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ এবং আরও আক্রমণাত্মক কথাবার্তা। অসহায় মুখে কয়েকজন সহকারী তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

আজ দুপুরে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মীয়মাণ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি বক্তব্যে স্থানীয়দের উদ্দেশে বলেন, সেতুর কাজ কিছুদিন ধরে স্থগিত ছিল স্থানীয়দের চাঁদা দাবি করার কারণে। এ বক্তব্য ঘিরেই পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে।

বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা তাকে ঘিরে তীব্র প্রতিবাদ শুরু করে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান তোলে। তিনি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে আরও উত্তেজিত জনতা পুনরায় একই আক্রমণাত্মক স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হলে তার সহযোগীরা তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টিকে মাঠপর্যায়ের ক্ষোভের ফল বলেও মন্তব্য করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park