1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  কুরআন খতম ও দোয়া মাহফিল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বেতাল ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মাঠে মসূয়া ইউনিয়ন যুবদলের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ। উপজেলা যুবদলের সদস্য–সচিব রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মো. হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. কাইয়ুম মিয়াসহ স্হানীয় নেতৃবৃন্দ। 

দোয়া পরিচালনা করেন বেতাল ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মহতামিম মাওলানা হাফিজুর রহমান।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park