1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

নিষ্ঠুরতার বলি রংপুরের বেওয়ারিশ কিশোরকে হাজতবাস থেকে জামিনে মুক্ত করলেন কিশোরগঞ্জের মানবিক শিক্ষক রুহুল আমিন

আনোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

রংপুরের  বেওয়ারিশ ও অসহায় রাকিব ইসলাম দোলন নামে এক কিশোরকে জেলা  হাজতবাস থেকে মুক্ত করতে এগিয়ে এসে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের মানবিক  শিক্ষক রুহুল আমিন। এ কিশোর রংপুরের মাহিগঞ্জ সাত মাথার বাসিন্দা মৃত্যু  দুলাল হোসেনের এক মাত্র ছেলে।পরিবার-পরিজন হারা  ও আর্থিক সহায়তার অভাবে ৪ মাস ১৩ দিন ধরে হাজতে থাকা কিশোরের জামিনের ব্যবস্থা করেন তিনি। জানা গেছে,কিশোর রাকিব পেটের দায়ে পার্শ্ববর্তী উপজেলার জলঢাকার ভাঙ্গারীর ব্যবসায়ী  আব্দুল মালেকের দোকানে  দিন হাজিরার কাজ নেন।

ওই ব্যবসায়ীর অনিয়মে কারণে গত সাড়ে  ৪ মাস আগে  ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকেসহ  রাকিবকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এর পর আদালত থেকে  ব্যবসায়ী আব্দুল মালেক  জামিনে বেরিয়ে আসেন। তারও  জামিন পাওয়ার সুযোগ থাকলেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার মত কেউ ছিল না তার পাশে। বিষয়টি জানতে পেরে  মানবিক শিক্ষক রুহুল আমিন নিজ উদ্যোগে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং বৃহস্পতিবার (২৭নভেম্বর) সকালে  কিশোর রাকিবের জামিন আবেদন দাখিল করেন।

পরে  বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর  করলে শিক্ষক নিজেই উপস্থিত থেকে কিশোরটিকে হাজত থেকে বের করে আনেন। স্থানীয়রা জানান,রুহুল আমিন শুধু একজন শিক্ষকই নন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য তিনি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। কিশোরটির  প্রতি তার এমন মানবিক সহায়তা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।  পাশাপাশি  মানবিক এই উদ্যোগের প্রশংসা জানিয়ে  কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের  সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ আব্দুর রউফ  বলেন, সমাজে এমন শিক্ষকই প্রয়োজন, যারা শুধু বই পড়ান না, মানবিকতাও শেখান।

জামিনে মুক্ত হয়ে কিশোর রাকিব  শিক্ষক রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,পৃথিবীতে  আমার কেউ নেই। পেটের দায়ে কাজ করতে গিয়ে ব্যবসায়ীর কারণে  আমাকে দীর্ঘদিন যাবত  নিরুপায় হয়ে হাজতবাস খাটতে হয়েছে।  তিনি জামিনের মুক্ত হলেও আমার কোন খোঁজ খবর নেননি। মানবিক স্যারের কারণে আজ আমি মুক্ত। হায়রে নিষ্ঠুর পৃথিবীর  মানুষ ব্যবসায়ীসহ আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী কেউ আমার পাশে দাঁড়ায়নি এবং কোন খোঁজখবরও নেয়নি। এমন নির্মম পরিণতি যেন আর কারো জীবনে না আসে। আজ তিনি আমার পাশে না দাঁড়ালে হয়তো সারা জীবন  হাজতেই থাকতে হতো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park