ঢাকায় আবারও ভূমিকম্প, আতঙ্কে নগরবাসী – দৈনিক দেশেরকথা
arif khanh
২৭ নভেম্বর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় আবারও ভূমিকম্প, আতঙ্কে নগরবাসী

ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে রিখটার স্কেলে ৩.৬ মাত্রার এই কম্পনে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়, ভূ-অভ্যন্তরের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পন বিশেষজ্ঞদের মতে, অগভীর স্তরে উৎপন্ন হওয়ায় কম মাত্রার হলেও কম্পনটি বিস্তৃত এলাকায় অনুভূত হয়।

গত সপ্তাহে টানা কম্পনে উদ্বেগ বাড়িয়েছে রাজধানী। ২১ নভেম্বর থেকে ৩১ ঘণ্টায় ঢাকায় চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালের ৫.৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু হয়। এতে নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ও আশপাশের সক্রিয় ভূ-গঠন পরিস্থিতি বিবেচনায় ভবন নির্মাণে নিরাপত্তা বিধি মেনে চলা ও দুর্যোগ প্রস্তুতি জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১০

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১১

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১২

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৩

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৪

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৫

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

১৬

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা নাজেম গ্রেফতার

১৭

রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’ অপসারণ শুরু

১৮

মোবাইল টাওয়ারের বিকিরণ: স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

১৯

হরমুজে জ্বালানি পরিবহনে ইরানের সঙ্গে চুক্তি করল ইরাক ও পাকিস্তান

২০