1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভূমিকম্পে ঢাকা ও গাজীপুরে কয়েকটি ভবন হেলে পড়েছে – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষকসহ ২ জন বহিষ্কার হরমুজ প্রণালিতে টোল থেকে প্রথম আয় পেল ইরান, কেন্দ্রীয় ব্যাংকে জমা হাম রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের ভুয়া সনদে নিয়োগ, ৩৩০ কলেজ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে : স্বাস্থ্যমন্ত্রী

ভূমিকম্পে ঢাকা ও গাজীপুরে কয়েকটি ভবন হেলে পড়েছে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে নরসিংদী

শেষ খবর অনুযায়ী, ঢাকায় এবং গাজীপুরে বেশ কয়েকটি বহুতল ভবন হেলে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫, আর আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে।

ভূমিকম্পের ধাক্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে এসেছেন। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর প্রভাব ব্যাপক ছিল। দেশের চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল এবং মৌলভীবাজারেও কম্পন অনুভূত হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের অঞ্চলেও ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ ঢাকায় ৫ দশমিক ৬ রিখটারের মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ২৮ মে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছে আরও একটি ভূমিকম্প দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় হালকা কম্পন সৃষ্টি করেছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park