1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত চকরিয়ার কৃষক

এ.এম. আইয়ুব
  • প্রকাশ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে খেতে চারা রোপণ ও গাছে আসা সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,চলতি বছর উপজেলায়  সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১০০ হেক্টর। 

জানা যায়,গত বছর সবজি বিক্রি করে চকরিয়ার কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। এ বছর শীত শুরুর আগেই ফুলকপি,মুলা, বাঁধাকপি,পটল,শিম,টমেটো, করলা,বেগুন,ধনিয়া ও লাউসহ অন্য শীতকালীন সবজি চাষ শুরু করেছেন তারা। বর্তমানে চাষিরা খেতে চারা রোপণ ও গাছে আসা সবজি পরিচর্যা করছেন। 

কৃষকরা জানান,পুরো শীতের সময়েই বাজারে শীতকালীন সবজির চাহিদা থাকে। তবে মৌসুমের শুরুতে শীতকালীন সবজির ভালো দাম পাওয়া যায়। এ কারণে তারা শীত শুরু হওয়ার আগেই শীতকালীন সবজির আবাদ শুরু করে দিয়েছেন। তারা বরাবরই শাক-সবজি চাষ করে আসছেন। এতে করে তারা সফলতা পেয়েছেন।

উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তি বাজার এলাকার কৃষক একরাম দেশেরকথা কে বলেন,সবজি চাষ করে আমার সংসারে স্বচ্ছলতা এসেছে। আমরা এখন স্বাবলম্বী। এখন আমাদের শাক-সবজি বিক্রির জন্য হাটবাজারে যেতে হয় না। খেত থেকেই পাইকাররা ন্যায্য দামে কিনে নিয়ে যায়। দামও ভালো পাওয়া যায়। এখানে প্রায় সব ধরনের শাক-সবজি চাষ হয়।  

উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদ এলাকার  কৃষক সাদেক বেলাভূমিকে বলেন,আমি দুই  বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করেছি। ১ লাখ ৩০ হাজার টাকা মতো খরচ হচ্ছে। দাম ভালো পেলে ১ লাখ টাকার মতো লাভ থাকবে। এখন খেত পরিচর্যা কাজে ব্যস্ত। এই সবজি বিক্রি করে আমার সংসার ভালোভাবে চালাতে পারছি। কৃষি বিভাগ থেকে যদি সহযোগিতা বাড়ানো হয় ভবিষ্যতে সবজি চাষ বাড়িয়ে দেব।

চকরিয়া উপজেলার বরইতলী  ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বেলাভূমিকে বলেন,আগাম শীতকালীন সবজির দাম বাজারে সবসময় ভালো পাওয়া যায়। কৃষকরা আগাম বিভিন্ন ধরনের শাক-সবজি চাষে বেশি আগ্রহী হচ্ছেন। শীতকালীন সবজিতে বিভিন্ন ধরনের পোকা ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। আমরা মাঠে থেকে সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি,যাতে করে কৃষকদের ফসলের কোনো ক্ষতি না হয়।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী বেলাভূমিকে বলেন,এ মৌসুমে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের টার্গেট রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২ শত ৮০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৯০ জন কৃষক কে আমরা আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করেছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park