1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযানে যানজট ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযানে যানজট ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা

নাজমুল হাসান
  • প্রকাশ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে সড়কে যানজট সৃষ্টি ও কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাটের দায়ে দুটি পরিবহন ও এক ড্রেজার ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নিউমার্কেট এলাকার মূল সড়কে ফারহানা পরিবহন ও এম এইস ট্রান্সপোর্টের দুটি বাস নির্ধারিত স্থানে পার্কিং না করে যানজট সৃষ্টি করলে, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৭ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দুপুর ২টার দিকে রাজামেহার ইউনিয়নে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কেটে জলাধার ভরাট করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দ আলী সরকার (৬২) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিন বলেন, সড়ক পরিবহন শৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park