1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী

বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কৃষিজমি বিনষ্ট করে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার ( ১৫ই এপ্রিল)  উপজেলার একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একলাশপুর এলাকায় আইনের তোয়াক্কা না করে একদল অসাধু ব্যক্তি বাণিজ্যিক উদ্দেশ্যে স্কেভেটর (ভেকু) দিয়ে তিন ফসলি ধানক্ষেত কেটে বড় পুকুর খনন করছিল। এতে আশপাশের কৃষিজমি ও হুমকির মুখে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় ঘটনার সত্যতা মেলায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী অভিযুক্তকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বলেন,”ফসলি জমি আমাদের দেশের প্রাণ। বাণিজ্যিক উদ্দেশ্যে বা নিয়মবহির্ভূতভাবে কৃষিজমি নষ্ট করে পুকুর খনন করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে কৃষিজমি রক্ষায় আমাদের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ভ্রাম্যমাণ আদালতকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন।

এদিকে প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, এভাবে ফসলি জমি নষ্ট করা বন্ধ না হলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল। প্রশাসনের এই কঠোর অবস্থানে এলাকায় মাটি খেকো চক্রের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park