1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা  প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

 মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা- উপজেলাসহ সুশীল সমাজের নাগরিকরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে কেজিইউজের যুগ্ম আহ্বাবায়ক ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন, আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিলো কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। সত্য প্রকাশ করতে গিয়ে এই অন্তবর্তীকালীন সরকারের আমলেও আমাদের হত্যা পর্যন্ত হতে হয়েছে। আমরা এসব হত্যা মামলার সুষ্ঠ ও ন্যায় বিচার চাই। পাশাপাশি এই মিথ্যে মামলা প্রত্যাহার চাই।

কেজিইউজের যুগ্ম আহ্বাবায়ক সংক্ষিপ্ত বক্তব্যে ইনডিপেনডেন্ট ও আমারা দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন,   সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। তারা কখনও হামলা ও কখনও মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। সম্প্রতি হওয়া সাংবাদিক এম হাসান ও খোরশেদ আলম সাগরের নামে হওয়া মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। আমরা সরকারের কাছে আবেদন করবো অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক।

 কেজিইউজের সদস্য সচিব ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন,‘ প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। আর এইসব মিথ্যা মামলার অধিকাংশই করছে একটি দলের নেতাকর্মীরা। সাংবাদিক এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে সেটিও করেছে একটি দলের কর্মী। যারা এখনও ক্ষমতার আসনে বসেনি। তার মানে অদূর ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় বসে তাহলেও তারাও সাংবাদিক হয়রানি করবে। তিনি আরো বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাই নি। যেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park