1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন

রাজাপুরে রাতের আধারে ভেকু মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ভেকু (স্ক্যাভেটর) মেশিনের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার সাউদপুর ব্রীজের ঢালে রাখা ভেকু মেশিনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কাপড়ের টুকরায় পেট্রোল ঢেলে মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাজাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ভেকুর মালিক তরিকুল ইসলাম তারেক জানান, মেশিনটির ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ, হাইড্রলিক্স বক্সসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।

ঘটনার পর রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তা এখনো জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park