1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ
  • প্রকাশ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন—আব্দুল মতিন (৫০) এবং আকবর আলী। নিহত আব্দুল মতিন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা কাকন বিবির মেয়ে সখিনা বেগমের স্বামী। অপর নিহত আকবর আলী উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রূপনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা হেলাল-খসরু উচ্চবিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে মাঠে ফুটবল খেলা চলাকালে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠি, রড ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত আব্দুল মতিন ও আকবর আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ টহল অব্যাহত আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park