২৪’র জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় চকরিয়া পৌরশহরে মিছিল শুরু হলে মহাসড়কে নেতাকর্মীদের ঢল নামে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, বর্ষিয়ান নেতা, জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার এবং সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।
মিছিল শেষে জনতা টাওয়ারের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম।
আলোচনা সভার বিশেষ আকর্ষণ ছিলেন চকরিয়ার রাজনীতির অভিভাবক, বর্ষিয়ান নেতা আলহাজ্ব এনামুল হক।
বক্তব্যে তিনি বলেন,
“গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। ২৪’র জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে যেভাবে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছিল, আজও গণতন্ত্রকে স্থায়ী করতে সেভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পিছু হটার কোনো সুযোগ নেই”
তিনি আরো বলেন”এই চকরিয়া তথা কক্সবাজারের মাঠি সালাহউদ্দিন আহমদ এর ঘাটি,কেউ যদি সালাহউদ্দিন আহমদ সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাহলে চকরিয়ার মানুষ প্রশাসন,র্্যাব,পুলিশ কিংবা সেনাবাহিনী কিছুই মানবেনা।”
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট স্বামী মারা স্বপ্না বলেন-
“দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফসল হচ্ছে এই বিজয়। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। হাসিনা দিল্লিতে বসে দেশকে আবারও অরাজকতা সৃষ্টির পথে ঠেলে দিতে চাইছে। আমাদের নেতা-কর্মীদের এখন সবচেয়ে বেশি দরকার সতর্কতা ও ঐক্য।”
তিনি সালাউদ্দিন আহমেদ সাহেবের জনপ্রিয়তা দেখে যাওয়ার আহ্বান জানান বিরোধী মতের মানুষদের।
আরো বক্তব্য রাখেন-
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এস.এম আবুল হাসেম
সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজী
পৌর বিএনপির সহসভাপতি গিয়াস উদ্দিন
সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার
শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার
পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আকতার ফারুক খোকন
যুবদল নেতা ওমর আলী, ফোরকান, মনোহর আলম
শ্রমিকদলের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লাল্টু প্রমুখ।
সমাবেশে আগত নেতাকর্মীরা নানা রঙের ফেস্টুন, ব্যানার এবং বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে পৃথকভাবে মিছিলে যোগ দেন।