1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর

ঐতিহাসিক গণ-অভ্যুত্থান উপলক্ষে জাবিতে শুদ্ধ-স্বরের বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আমির ফয়সাল 
  • প্রকাশ বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা শুদ্ধরুপে চর্চা সংগঠন ‘শুদ্ধ-স্বর’-এর আয়োজনে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন দর্শন বিভাগের শিক্ষার্থী মোহিনী আক্তার তামিম, দ্বিতীয় স্থান অর্জন করেন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম সিরাজী এবং তৃতীয় স্থান অধিকার করেন সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী অসীম বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক। শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মমিনুর রহমান লাজু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুদ্ধ-স্বরের সভাপতি শারমিন সুলতানা, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান মিরাজ, সংগঠনের সদস্য নওশীনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা।

শুদ্ধ-স্বর সভাপতি শারমিন সুলতানা ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান মিরাজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা, বক্তৃতা, উপস্থাপনা, আবৃত্তি ও সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে শুদ্ধ-স্বর সামনে এগিয়ে যেতে চায়। সংগঠনের ভবিষ্যত কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করা হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সচেষ্ট এই সংগঠনটি নিয়মিতভাবে নানা সৃজনশীল ও ভাষা-নির্ভর কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park