1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রাস্তায় পশুপালন শিক্ষার্থীরা: সমান মর্যাদার লড়াই

মুহাম্মদ সোহান 
  • প্রকাশ সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ‘কম্বাইন্ড ডিগ্রি’ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেন। মিছিলটি পশুপালন অনুষদ থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন ও প্রশাসনিক ভবনের সামনে ঘুরে আবার অনুষদে গিয়ে শেষ হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বর্তমান ভেটেরিনারি শিক্ষা কাঠামোতে পশুপালন বিভাগের শিক্ষার্থীরা সমমর্যাদা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরেই তাঁরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। এ অবস্থায় ‘কম্বাইন্ড ডিগ্রি (ডক্টর অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি)’ চালুর মাধ্যমে তাদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

মিছিলে শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগান দেন, যেমন—

“এক দফা এক দাবি— কম্বাইন্ড চাই”,

“বৈষম্য আর চলবে না”,

“সমমর্যাদার স্বীকৃতি চাই”।

তারা আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ তাঁদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে সকাল থেকে সকল প্রকার ক্লাস বর্জন করে ওই অনুষদের শিক্ষার্থীরা।

এসময় পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফি আবদুল্লাহ বলেন, আমাদের চাকরির পরিসর দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে। দেশের অনেক প্রাইভেট চাকরিতে আবেদন করতে পারছেন মূলত ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা অথবা কম্বাইন্ড ডিগ্রিধারীরা। এর ফলে পশুপালন অনুষদ থেকে প্রাপ্ত ডিগ্রির মূল্য ক্রমেই কমছে। দেশের অনেক কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু হওয়ায় এই বৈষম্য আরও বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী বলেন, বিসিএস পরীক্ষাতেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কম্বাইন্ড ডিগ্রিধারীরা আমাদের তুলনায় অনেক বেশি পদের জন্য আবেদন করতে পারছেন। এমনকি অনেক পরীক্ষার ভাইভা বোর্ডে আমাদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়। শুধু তাই নয়, চাকরিতে প্রবেশের পরেও হাতুড়ে ডাক্তারদের কারণে আমাদের পেশাগত মূল্যায়ন কমছে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এদিকে পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন জানান, ‘পশুপালন ডিগ্রিটা যেহেতু ৬৫ বছর হয়ে গেছে আমাদের, এই ৬৫ বছরের একটা ফ্যাকাল্টি কম্বাইন্ড হয়ে যাবে এটা আমরা শিক্ষকরা মনে করি না যে এটা খুব যৌক্তিক কোন আন্দোলন। সে বিষয়টা নিয়ে আমরা সকালে বসে ছিলাম মিটিংয়ে। মিটিংয়ে কম্বাইন্ডের ব্যাপারে শিক্ষকরা কোন পজিটিভ অ্যাটিচিউট দেখাচ্ছেন না ।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park