জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
সোমবার (৩০ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণ এবং আর্থিক ব্যবস্থাপনা কার্যকর রাখতে এনবিআরের আওতাধীন এসব প্রতিষ্ঠানের কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জনস্বার্থ বিবেচনায় এসব চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তা-কর্মচারীরা পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘট বা কর্মবিরতিতে যেতে পারবেন না।