1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ব্যাংক খাতে বড় সংস্কার: ৬ বেসরকারি ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে আসছে জুলাইয়ের মধ্যে – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১

ব্যাংক খাতে বড় সংস্কার: ৬ বেসরকারি ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে আসছে জুলাইয়ের মধ্যে

অর্থনীতি ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৬ মে, ২০২৫

দেশের ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুলাই মাসের মধ্যে বেসরকারি খাতের ৬টি ব্যাংককে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (২৬ মে) গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে গভর্নর জানান, প্রথম ধাপে যেসব ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে যাবে, সেগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

গত দেড় দশকে অব্যবস্থাপনা, অনিয়ম ও লুটপাটের ফলে ব্যাংক খাত চরম ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় সংস্কারের অংশ হিসেবে এসব ব্যাংকে সরকার পুঁজি জোগান দিয়ে মালিকানা গ্রহণ করবে। এরপর ভিত্তি শক্ত হওয়ার পর বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান গভর্নর।

গভর্নর আরও জানান, প্রথম ধাপের পর ধীরে ধীরে আরও ১৮টি ব্যাংককে সংস্কারের আওতায় আনা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park