1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভাগ্য ফিরলো সেই ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালকের, পেলেন অর্থ-সয়হতা হতে যাচ্ছে চাকরির ব্যবস্থা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ১৮ লাখের বেশি শিক্ষার্থী দাম বাড়ার পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি, ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়াল বিপিসি প্রথমবার নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়ায় দিনভর কর্মসূচি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন শ্যামনগরে বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২”

ভাগ্য ফিরলো সেই ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালকের, পেলেন অর্থ-সয়হতা হতে যাচ্ছে চাকরির ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১৪ মে, ২০২৫

আজ বুধবার (১৪ মে) বিকেলে নিজ কার্যালয়ে রিকশাচালকদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ সময় তিনজনকেই চাকরির ব্যবস্থা করে দিতে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

ক্ষতিগ্রস্ত রিকশা চালকরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মৃত জুরানের ছেলে মো. খলিল, ময়মনসিংহের কোতোয়ালি থানার মুনসুর আলীর ছেলে রাসেল মিয়া, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা ববির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথ অভিযান চালায়। এ সময় মূল রাস্তায় চলাচলরত ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয় এবং এর মধ্যে কয়েকটি রিকশা গুঁড়িয়ে দেয়া হয়।

গণমাধ্যেমে তিন রিকশাচালকের দুরবস্থা ও আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ তাদের সহায়তার প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৪টায় তিন রিকশাচালককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মানবিক দিক বিবেচনায় অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যারা ব্যাটারিচালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন।’

ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘সড়কের শৃঙ্খলা ফিরতে ব্যাটারিচালিত এসব অবৈধ রিকশা অপসারণের বিকল্প নাই। সরকার এরইমধ্যে যাত্রী নিরাপত্তা কথা বিবেচনায় নিয়ে বুয়েট কর্তৃক অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা প্রস্তুত করতে কয়েকটি কোম্পানিকে অনুমতি দিয়েছে। এসব রিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে ব্র্যাক প্রায় এক লাখ রিকশাচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। এই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজাসহ আরও অনেকে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park