1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ ও ঔষধ নিয়ে পৌঁছেছে উদ্ধারকারী দল – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ ও ঔষধ নিয়ে পৌঁছেছে উদ্ধারকারী দল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফার জরুরি ওষুধ, ত্রাণসামগ্রী, চিকিৎসক ও উদ্ধারকারী দল নিয়ে দেশটির রাজধানী নেপিডোতে পৌঁছেছে তিন পরিবহন বিমান।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনী এ কে খন্দকার ঘাঁটি থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর দুটি সি-১৩০জে পরিবহন বিমান ও সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমান ৫৫ সদস্য নিয়ে বেলা ২টায় মিয়ানমারের নেপিডোতে পৌঁছেছে।

৫৫ সদস্য বিশিষ্ট সহায়তাকারী দলের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ২১ সদস্য, নৌবাহিনী ২ সদস্য, বিমানবাহিনীর ১ সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ সদস্য ও ২১ জনের মেডিকেল টিম (সেনাবাহিনীর ১০ জন, নৌবাহিনীর ১ জন, বিমানবাহিনীর ২ জন এবং অসামরিক ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স)।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ পাঠানো ১৫ টন ত্রাণ সহায়তার মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী রয়েছে।

এর আগে, গত ২৮ মার্চ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দেয়। এ প্রেক্ষিতে অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।

এরই ফলশ্রুতিতে গত ৩০ মার্চ বাংলাদেশ বিমান বাহিনী একটি সি-১৩০ জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমানে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুন, মিয়ানমারের গমন করে এবং ত্রাণসামগ্রী হস্তান্তর করে একইদিনে বিমান দুটি বাংলাদেশে নিরাপদে ফিরে আসে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park