রাজনীতি মুক্ত পুলিশ গড়ার কাজ চলছে- আইজিপি – দৈনিক দেশেরকথা
arif khanh
১৫ জানুয়ারী ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতি মুক্ত পুলিশ গড়ার কাজ চলছে- আইজিপি

নব নিযুক্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য কাজ চলছে ।

আজ বুধবার সকাল ১০ টার সময় রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট উপ-পুলিশ পরিদর্শক (এসআই)-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান আইজিপি।

আইজিপি বাহারুল আলম বলেছেন, অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা হচ্ছে পুলিশের প্রধান দায়িত্ব। তাই পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

শিক্ষানবিশ (এসআই) ক্যাডেটদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জননিরাপত্তা ও জনসেবা দিয়ে আপনারা এই পরিবর্তিত সমাজের স্বপ্ন সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের আগামীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। কারণ পুলিশের উপ-পরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, শতকরা ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্তই আপনারা করে থাকেন। আর পুলিশ তদন্তের ওপরই সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নির্ভর করে। তাই এখন থেকে পাওয়া জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আগামীতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি। এর মধ্যে বেস্ট অ্যাকাডেমিক হিসেবে ক্যাডেট (এসআই) মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নয়ন কুমার ঢালি এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট উপ-পুলিশ পরিদর্শক (এসআই)-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজে ২২ জন নারীসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০