গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ নিষিদ্ধ, হাইকোর্টের ঐতিহাসিক রায় – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ নিষিদ্ধ, হাইকোর্টের ঐতিহাসিক রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, এখন থেকে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা নির্ধারণ করা এবং প্রকাশ করা যাবে না। আদালতের মতে, এই প্রবণতা সমাজে নারীর প্রতি বৈষম্য বাড়ায় এবং কন্যাশিশু হত্যার মতো ভয়াবহ অপরাধকে উৎসাহিত করে, যা দেশের সামাজিক ভারসাম্যকেও হুমকির মুখে ফেলে।
সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এই রায়ের সংক্ষিপ্ত আদেশ ঘোষণা করা হয়েছিল।
রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের চর্চা নারীর মর্যাদা, সমতা এবং জীবনের অধিকারের পরিপন্থি। একই সঙ্গে এটি সংবিধানের মৌলিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতারও লঙ্ঘন। আদালতের মতে, এ ধরনের কর্মকাণ্ড সমাজে কন্যাশিশুর প্রতি অবহেলা ও বৈষম্যকে আরও গভীর করে তোলে এবং নারীকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখার মানসিকতা তৈরি করে।
আদালত আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং এবং জবাবদিহিমূলক ব্যবস্থা অনুপস্থিত ছিল। শুধু গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়ন নিশ্চিত করা, ডিজিটাল নজরদারি বাড়ানো এবং শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এই অনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে।
হাইকোর্টের এই রায়কে নারীর অধিকার রক্ষায় এবং সমাজে লিঙ্গ বৈষম্য প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০