1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগে ঘুষ বা অর্থ লেনদেনের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের মাইকিং – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগে ঘুষ বা অর্থ লেনদেনের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের মাইকিং

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রামের সকল থানা এলাকায় পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে লোক নিয়োগে ঘুষ কিংবা অর্থ লেনদেন না করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে মাইকযোগে সতর্কীকরণ প্রচারণা চালানো হচ্ছে। জেলার উলিপুর উপজেলা সদরে ২৩ অক্টোবর বুধবার সকাল থেকে ব্যতিক্রমী এই মাইকিং জনমনে ব্যাপক আশার সঞ্চার করেছে।

মাইক যোগে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, আপনি যদি সৎ সাহসী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত থাকেন তাহলে যোগদিন বাংলাদেশ পুলিশে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। কেউ আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল হবে। এধরনের কোন তথ্য পেলে পুলিশ সুপার কুড়িগ্রামকে অবহিত করার জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মহিবুল ইসলাম বলেন, দুর্নীতি মুক্ত মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগে জেলা পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park