1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলডাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

নলডাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু

মোঃ জামিল হায়দার (জনি)
  • প্রকাশ শনিবার, ৮ জুন, ২০২৪
oppo_0

❝ স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক ❞ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪।  রোববার (৮ জুন) বেলা ১২ ঘটিকায় নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। 

পরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মোঃ আশিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, নাটোর পল্লী বিদ্যুৎ সাব-জোনার অফিস নলডাঙ্গা শাখার এজিএম আল এমরান হোসেন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুলজ্জামান মিঠু, নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ব্রহ্মপুর ইউনিয়ন ভূমি অফিসার মজিবর রহমান, পিপরুল ইউনিয়ন ভূমি অফিসার আব্দুল লতিফ, নলডাঙ্গা প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ প্রমূখ।

 এই সেবা সপ্তাহে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক অনলাইনে ডিজিটাল সেবা দেয়া হবে। জমি খারিজ করতে গিয়ে কারো দ্বারা প্রতারিত না হওয়ারও আহবান জানানো হয়েছে অনুষ্ঠানে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park