1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর

রমজানে স্বল্প লাভে আতর সুরমা তসবিহ ধর্মীয় বই বিক্রি করেন মিনহাজুল ইসলাম

আসলাম উদ্দিন আহমেদ
  • প্রকাশ রবিবার, ২৪ মার্চ, ২০২৪

রমজানে স্বল্প লাভে আতর সুরমা তসবিহ ধর্মীয় বই বিক্রি করেন মিনহাজুল ইসলাম।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়া খাওয়ার পাড় এলাকায় তার বাড়ী। তিনি ৩৫ বছর ধরে এ ব্যবসা করে আসছেন।

১৯৯৫ সালে কামিল পাশ করার পর এক মাদ্রাসায় শিক্ষক পদে আবেদন করেন। কিন্তু ওই মাদ্রাসার প্রিন্সিপাল তাকে নিয়োগ না দিয়ে অন্য একজনকে নিয়োগ দেন।এই ক্ষোভে চাকুরী করার আশা ছেড়ে সুন্নাতি এ ব্যবসায় নেমে পড়েন।

প্রতি বছর রমজান মাসে তিনি বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করেন।এতে তার ব্যবসাও ভালো চলে।এতে তিনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন।

গত শুক্রবার নুতন অনন্ত পুরের কবিরাজ পাড়া আকবরিয়া ইবনে রহমতুল্লাহ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দেখা হয় এই প্রতিবেদকের সাথে। তিনি জানান এ ব্যবসায় তিনি খুশি। অনন্ত পুর বাজারে তার একটি দোকান আছে ইফতার পূর্ব মূহুর্তে তিনি সেখানে ফিরে যান।

মসজিদ প্রাঙ্গণে কথা হয় এলাকার কয়েকজনে সাথে তারা আতর টুপি অল্প দামে বেশ খুশী। এলাকার বিশিষ্ট ব্যক্তি ওই মসজিদের পরিচালক রাশেদ আলী সরকার জানান, আমিও আতর কিনলাম তবে স্বল্প লাভে দিয়েছে। আমরা তার হালাল ব্যবসার সফলতা কামনা করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park