খাগড়াছড়ি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত প্রায় পৌনে ১০ লাখ টাকা মাসিক ফি জমা না দিয়ে পালিয়ে যাওয়া খাগড়াছড়ি ট্রাস ব্যাংকের পিয়ন শৌখিন চাকমাকে(৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা জেলার গেন্ডারিয়া থানা থেকে তাকে আটক করা হয় খাগড়াছড়ি ট্রাস ব্যাংকের পিয়ন সৌখিন চাকমা’কে। সে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বড় কলক ধন্য চন্দ্র পাড়ার বাসিন্দা রঙ্গলাল চাকমার ছেলে।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার মুক্তা ধর বিষয়টি নিশ্চত করেন।
জানা যায়, খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের শিক্ষার্থীরা তাদের মাসিক ফি ট্রাস ব্যাংক লিমিটেডে জমা দেন। প্রতি মাসে শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাংকের একজনকে স্কুলের একটি সুবিধাজনক কক্ষে বসে ফি সংগ্রহ করেন এবং সংগৃহীত টাকা ব্যাংকে জমা করে থাকেন। এরই ধারাবাহিকতায় ব্যাংক এর ম্যানেজারের নির্দেশে ব্যাংক এর অফিস পিয়ন শৌখিন চাকমা (৩০) চলতি ঐ স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে ৯ লাখ ৬৯ হাজার ১৫০টাকা সংগ্রহ করে। কিন্তু সে টাকা ব্যাংকে জমা না দিয়ে অজ্ঞাতস্থানে আত্মগোপন করে। এ ঘটনায় খাগড়াছড়ি ট্রাস ব্যাংক লিমিটেডের ম্যানেজার বাদী হয়ে গত ৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।
প্রেসব্রিফিং-এ পুলিশ সুপার মুক্তা ধর জানান, পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টার মধ্যেই মূল আসামী শৌখিন চাকমাকে (৩০) ঢাকা জেলার গেন্ডারিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা জব্দ করে।
গ্রেফতারকৃত সৌখিন চাকমাকে রিমান্ডে আনা হবে এবং এ ঘটনা আরো কেউ জড়িত কিনা সে রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে বলে জানান তিনি।