1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

কুড়িগ্রামে মাছের গায় আল্লাহ লেখা,এক নজর দেখতে জনতার ভিড়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

গায়ে আরবিতে আল্লাহ লেখা একটি সিলভারকার্প মাছ কুড়িগ্রামের রাজারহাটের এক পুকুরে ধরা পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।আজ রবিবার সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলামের পুকুরে জাল ফেললে মাছটি ধারা পড়ে।

স্থানীয়রা জানান, পুকুরে ধরা পড়া কয়েকটি মাছ রান্নার জন্য বাড়িতে নেওয়া হয়। মাছটি কাটার সময় একটি সিলভারকার্প মাছের গায়ে আরবি অক্ষরে আল্লাহু লেখা দেখা যায়। প্রথমে বাড়ির লোকজন, পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমান।

পুকুর মালিক রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, ‘পুকুরে আমার চাচাতো ভাই মাছ চাষ করত। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি স্থানীয় এক মাদরাসার হুজুর নিয়ে গেছে।’

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ. জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মো. আল আমিন বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝে মধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো, সবই আল্লাহ পাকের নিদর্শন।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park