ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বসন্ধ্যায় দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জানা যায়, এর আগে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি-ভিত্তিক পদ্ধতিতে এসপি পদায়ন করা হয়েছিল।
নিয়োগপ্রাপ্ত নতুন এসপিরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ ‘অবিলম্বে কার্যকর’ হবে।
নতুন এসপি নিয়োগের সিদ্ধান্তকে নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরাপদ রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।