1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি,ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি,ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আসন্ন এই মেগা ইভেন্টের আগে নিউজিল্যান্ড বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে শনিবার প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।ঘোষিত স্কোয়াডে ফিরেছেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার। বিশ্রামে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন লিটন। সুযোগ পেয়েছেন বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও।

সাকিবের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে।এদিকে, এশিয়া কাপের স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের দল থেকে। তারা হলেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব এবং শামীম হোসেন পাটোয়ারী।

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, পেসার খালেদ আহমেদ এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park