1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা

হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলার অভিযোগ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী ও তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান অভিযোগ করেন, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রধারী হামলাকারী রাস্তা অবরোধ করে হামলা চালায়। হামলাকারীরা শ্যামলী সুলতানাকে রড দিয়ে মারধর করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। ঘটনাটি ভিডিওতে ধারণ করতে গেলে আরেকজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। হামলায় হান্নান মাসউদের ভাইসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

শ্যামলী সুলতানা জেদনী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “আমাকে রড দিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিয়েছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসঙ্গে মারধর করেছে। প্রশাসন নিষ্ক্রিয়।”

এই ঘটনার বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে জানান, “হাতিয়া নিয়ে বেশ গুজব ছড়ানো হচ্ছে। আমরা মাঠে আছি এবং যেখানে সমস্যার কথা শুনছি, সেখানে যাচ্ছি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park