1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালী (হাতিয়া) প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নোয়াখালী  হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

 করেছে ভুক্তভোগী ঠিকাদার।

আজ  সোমবার দুপুরে হাতিয়া প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মের্সাস নাদিয়া ট্রেডার্স এন্ড ড্রাইক্লিনার্স এর মালিক আবুল কাশেম বলেন,গত ২৯ অক্টোবর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের খাদ্য লেলিন ষ্টেশনারী মালামাল সরবারহের একটি টেন্ডার আহবান করা হয়।

 এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চলের ১৭ জন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহন করে। হাসপাতাল কর্তপক্ষ সবার টেন্ডার গ্রহন করে বিকালে সবাইকে স্ব স্ব প্রতিষ্ঠানের দেওয়া মূল্য তালিকা প্রকাশ করে দিবে বলে জানান। কিন্তু ওই দিন বিকাল বেলাতো দূরের কথা আজকে পর্যন্ত ও মূল্য তালিকা প্রকাশ করা হয়নি। আমরা যোগাযোগ করলে হাসপাতাল কর্তপক্ষ বলেন টেন্ডারের কাগজপত্র সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে আসার পরে মূল্য তালিকা জানানো হবে।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, নিয়মানুযায়ী যে দিন টেন্ডার ড্রপিং হয়, সেদিন মূল্য তালিকা প্রকাশ করে দেওয়া হয়। কিছুদিন আগে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার ড্রপিং করলে নিয়ম মেনে বিকালে মূল্য তালিকা জানিয়ে দেওয়া হয়। 

কিন্তু এখানে টেন্ডার ড্রপিং হয়েছে ২৯ অক্টোবর। আজ ৪ নভেম্বর। দীর্ঘ ৬দিন পরও যানা গেল না এই টেন্ডার কোন ঠিকাদারী প্রতিষ্টান পেয়েছে। তবে তারা ভিতরে ভিতরে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক লেনদেন করেছে তাদেরকে টেন্ডারটি পাইয়ে দেওয়ার জন্য চেষ্ঠা করছে বলে তিনি অভিযোগ করেন।

এর আগে একই অভিযোগে মো: আরফাজ উদ্দিন, শাহাদাত হোসেন, নিজাম উদ্দিন সহ আরো তিন ঠিকাদার জেলা সিভিল সার্জন কার্যালয়ে লেখিত অভিযোগ করেন। তাতেও টেন্ডারে অনিয়মের বিষয়টি উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এই টেন্ডারে অংশগ্রহন করা কয়েকজন ঠিকাদারের প্রতিনিধি।

এই বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার বলেন, এই বিষয়ে কয়েকজন ঠিকাদারের লেখিত অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলে জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park