1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।

দলীয় সূত্রে জানা গেছে, এটি কোনো পূর্বনির্ধারিত শিডিউলের বৈঠক নয় এবং আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো এজেন্ডাও ঘোষণা করা হয়নি। তবে দলটির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে দল ও দেশ ধীরে ধীরে সেই শোক কাটিয়ে উঠছে। নতুন বছর শুরু হওয়া এবং সামনে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘনিয়ে আসায় বিএনপির নেতৃত্ব কাঠামোকে পূর্ণাঙ্গ করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে পূর্ণাঙ্গভাবে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দু এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে। উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করে আসছেন তিনি।

আজকের বৈঠক থেকে দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park