1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সেন্টমার্টিন সাগরে কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক; পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার। – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপিতে ‘কাফি’র যোগদান ঘিরে আলোচনা, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালি দখলে নতুন মার্কিন পরিকল্পনার দাবি, বৈশ্বিক উত্তেজনা তীব্র ১ মে ঢাকায় শ্রমিক দলের ‘ঐতিহাসিক’ সমাবেশ, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনে বিশ্রাম নেই: জামায়াত আমির শফিকুর রহমান নোয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকতার বিরুদ্ধে পাহাড় সমান এন্থার অভিযোগ বেতন-বোনাস ও কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ “বিদায় অনুষ্ঠানের নামে বেহায়াপনা! আলমডাঙ্গার হাঁপানিয়া স্কুলে ‘লাল পানি’ গানে নাচে তোলপাড়” সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৭২

সেন্টমার্টিন সাগরে কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক; পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার।

শামসুল আলম শারেক
  • প্রকাশ রবিবার, ১ মার্চ, ২০২৬

অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

রবিবার ১ মার্চ ২০২৬ ইং দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি সেন্ট মার্টিনের দক্ষিণ- পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১ মার্চ ২০২৬ তারিখ রবিবার মধ্যরাত ৩ টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক উক্ত সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক কৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়ার মধ্যদিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান

তিনি আরও বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park