1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে দৈনিক করতোয়ার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের

সুন্দরগঞ্জে দৈনিক করতোয়ার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

হযরত বেল্লাল
  • প্রকাশ শনিবার, ১৩ আগস্ট, ২০২২

সুন্দরগঞ্জ প্রতিনিধি>গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দেশের অন্যতম প্রধান দৈনিক হিসাবে দৈনিক করতোয়ার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি শাহজাহান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, প্রেসক্লাব সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সম্পাদক শহিদার রহমান জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল রানা, তথ্য ও গবেষনা সম্পাদক হযরত বেল্লাল প্রমূখ।

শেষে বাহিরগোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park