1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীপুরে খাল খনন কাজ উদ্বোধন সংসদ সদস্য – ডাঃ বাচ্চু  রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাড়া আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলী আক্তার নেন্টু (৪৫)। তিনি সদর উপজেলার পূর্ব তেঘরিয়া (লম্বাহাটি) এলাকার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তেঘরিয়া লম্বাহাটি এলাকার একটি টিনশেড ভাড়াবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে আলী আক্তার নেন্টুর কাছ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জিবান। তাঁর সঙ্গে এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল কাওছার আহমদ অন্তর ও কনস্টেবল দিপক মুন্ডা অংশ নেন।

গ্রেফতারকৃত আলী আক্তার নেন্টুর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park