1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র কারাগারে

নজরুল ইসলাম
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলার আসামী মোঃ আব্দুল্লাহিল কাফি (২৪) স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার আমলী আদালতের পেশকার হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামী আব্দুল্লাহিল কাফি সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচিল গ্রামের মাজেদা খাতুন আদালতে অভিযোগ করেন, আসামী কাফি দীর্ঘদিন ধরে তাকে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করে। একপর্যায়ে বিয়ের আশ্বাসে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে পুলিশ আসামীকে গ্রেফতারের চেষ্টা চালায়। অবশেষে মঙ্গলবার কাফি আদালতে হাজির হলে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক উদ্দিন বলেন, আসামী আব্দুল্লাহিল কাফি দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং একাধিকবার ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করে। এজাহারের পরিপ্রেক্ষিতে আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি প্রতারণা ও যৌন নির্যাতনের একটি গুরুতর ঘটনা। ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park