1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সিরাজগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নজরুল ইসলাম,
  • প্রকাশ বুধবার, ২১ মে, ২০২৫

সিরাজগঞ্জ: ” জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২১ মে) সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। বিজ্ঞান মেলায় সিরাজগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোট ৪৬ টি স্টল মেলায়  অংশ নিয়েছে। এছাড়াও ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এদিন বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনারে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এসময় জেলা শিক্ষা অফিসার (অতিঃদাঃ) মো. আফছার আলীর সভাপতিত্বে বিজ্ঞান বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যান শাখা) ফারজানা রহমান তন্বীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park