1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে কর্মচারীদের উৎসব ভাতার দাবীতে কর্মবিরতি পালন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সিরাজগঞ্জে কর্মচারীদের উৎসব ভাতার দাবীতে কর্মবিরতি পালন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৮ মে, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতির ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বুধবার
সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতিতে সম্মতিপত্র সংশোধন করে শিক্ষকদের ন্যায় কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির ন্যায্য দাবীতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে সিরাজগঞ্জের ধুকুড়িয়া শেখ আব্দুল হামিদ টেকনিক্যাল এন্ড বিএম ও কৃষি কলেজ, আইডিয়াল কলেজ এবং বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কর্মচারীরা।


বুধবার (২৮মে) সকালে সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া কলেজ মাঠে এই কর্মবিরতি পালন করা হয়। 

কর্মবিরতিকালে কর্মচারীরা বলেন, ‘সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসবভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় মুঞ্জুরুল আলম, আব্দুস সালাম, নুরুল ইসলাম , আম্বিয়া খাতুন, শিউলী, তাসলিমা খাতুতুন, ইমরুল হাসান, নাসির উদ্দিন, আবু সাইদ, হাফিজুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মঙ্গলবার (২৭ মে) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘এই কর্মবিরতির পরও সম্মতিপত্র সংশোধন করে শিক্ষকদের ন্যায় কর্মচারীদের উৎসবভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করা না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।’
এর আগে দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে মূল বেতনের ৫০ শতাংশ উৎসবভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park