1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জের দুর্গম চরে ডাকাতের হানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সিরাজগঞ্জের দুর্গম চরে ডাকাতের হানা

নজরুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ২১ মে, ২০২৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এক খামারিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ৩ টি গরু নিয়ে গেছে ডাকাতেরা। চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের ঘোরজান ইউনিয়নের মুরাদপুরের কাউলিয়া চর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ মে) গভীর রাতে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা মিয়া (৬৫)। সে পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।


স্থানীয়সূত্রে জানা যায়, চাষাবাদ ও গবাদি পশু পালনের উদ্দেশ্যে নাতি খলিলকে নিয়ে তারা মিয়া মুরাদপুরে কাউলিয়া চরে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। গতকাল গভীর রাতে একটি ডাকাত দল হানা দিয়ে প্রথমে খলিলকে মারধর করে বস্তায় আটকে রাখে। পরে তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে খামার থেকে আনুমানিক চার লাখ টাকা মূল্যের তিনটি গরু লুট করে নৌকায় চরে নিয়ে যায়।


এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরাঞ্চলটি অত্যন্ত নির্জন হওয়ায় ডাকাতদের শনাক্ত করা কঠিন। লাশ উদ্ধার করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park