1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

সদরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শিমুল তালুকদার
  • প্রকাশ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
দৈনিক দেশেরকথা

সদরপুর প্রতিনিধি> ” কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” এই শ্লোগান কে সামনে রেখে বিপুল উৎসাহ আর উদ্দিপনার মধ্যদিয়ে আজ ২৯ অক্টোবর শনিবার দেশব্যাপী পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। তারি ধারাবাহিকতায় শনিবার সকাল ১০ টায় ফরিদপুরের সদরপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঠ্য র‍্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় র‍্যালী শেষে উপজেলা দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদরপুর থানার সাব  ইন্সপেক্টর কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় ও,সি তদন্ত আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং সদরপুর এর সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফফার, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া। কমিউনিটি পুলিশিং সম্পর্কে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া,সিনিয়র সাব ইন্সপেক্টর রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল,  সাংবাদিক আব্দুল মজিদ মিয়া, শিমুল তালুকদার, মোঃ সাব্বির হাসান, মাসুদ হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন পুলিশিং সেবা মানুষের দোর গড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে চালু হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। তিনি যে কোন অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে পুলিশ কে জানানোর জন্য জনসাধারণের প্রতি উদাত্ব আহবান জানান।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park