1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

সড়কে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ না হলেও তা নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকারের কঠোর অবস্থানের কারণে সড়কে চাঁদাবাজি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সারের মজুত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত আছে। কেউ অযথা মজুতের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সবজির বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন, পেঁয়াজ নিয়ে কোনো সংকট নেই এবং দামও কমেছে। কিছু ব্যবসায়ী আমদানির চাপ দিলেও তা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে বাজারে নতুন পেঁয়াজ ওঠা শুরু হয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আলুর দাম আগে কম থাকলেও এখন কিছুটা বাড়ছে এবং ডিসেম্বরে পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সুপার (এসপি) নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা জানিয়েছেন, এবিসি তিন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। ৬৪ জেলার মধ্যে ১৮ জনকে অগ্রাধিকার ভিত্তিতে আগে নিয়োগ সম্পন্ন হয়েছে এবং মেধাবীদের কেউ বাদ পড়েনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park