1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ডিলারের অর্থদণ্ড

মাহফুজুর রহমান সাইমন
  • প্রকাশ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির অভিযোগে এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে পরিচালিত অভিযানে আবু সালেহ নামের ওই ডিলারকে দোষী সাব্যস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা সারের নমুনা পরীক্ষা করে তা ভেজাল প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে ওই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সার ডিলারদের কৃষকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা না করতে এবং সরকারি বিধিবিধান মেনে সার বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান বলেন, ভেজাল সার শুধু কৃষকের ক্ষতি করে না, বরং মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি। আমরা মানসম্মত ও নিরাপদ সার সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান কৃষি বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে। স্থানীয় কৃষকদের আশা, ভেজাল সারের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কার্যক্রম চালু থাকলে নিরাপদ সার সরবরাহ নিশ্চিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park