শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, সিদ্ধান্ত নিতে হবে তাকেই: এস জয়শঙ্কর – দৈনিক দেশেরকথা
arif khanh
৬ ডিসেম্বর ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, সিদ্ধান্ত নিতে হবে তাকেই: এস জয়শঙ্কর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত—এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, শেখ হাসিনা কেন ভারতে এসেছিলেন, সেই সময়ের বাস্তবতায়ই তাঁর বর্তমান অবস্থান নির্ধারিত হয়েছে।

জয়শঙ্কর স্পষ্টভাবে জানান, শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন—সেটি পুরোপুরি তাঁর নিজস্ব সিদ্ধান্ত। তিনি বলেন, “যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছেন, সেই বাস্তবতা তাঁর ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।”

শেখ হাসিনা ইচ্ছা করলে দীর্ঘসময় ভারতে থাকতে পারবেন কি না—এ প্রশ্নে জয়শঙ্কর বলেন, এটি ভিন্ন প্রসঙ্গ। তবে এ বিষয়েও তিনি পুনরায় উল্লেখ করেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি শেখ হাসিনার ওপরই ন্যস্ত।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। যদি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকে, তবে সবার আগে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা জরুরি।

পাশাপাশি প্রতিবেশী দেশের প্রতি ভারতের গণতান্ত্রিক অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। জয়শঙ্কর বলেন, “আমরা সবসময় বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত চায়, প্রতিবেশী দেশের জনগণের মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই প্রতিফলিত হোক।”

দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর প্রত্যাশা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত-বাংলাদেশ সম্পর্ক সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি হবে পরিপক্ব ও ভারসাম্যপূর্ণ।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা। সহিংসতায় বহু প্রাণহানির মধ্য দিয়ে তাঁর ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১০

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১১

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১২

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৩

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৫

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৬

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৭

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৯

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

২০