1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী

ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৬ জুলাই, ২০২২
desherkotha

পরিস্থিতির অবনতি হয়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। অনেকে বুস্টার ডোজও নিয়েছেন। কিন্তু আবারও বেড়েছে করোনা।তবে করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই।

বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান দীপু মনি।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়। বই হাতে পৌঁছানোর দুই সপ্তাহ পর চূড়ান্ত করা হবে পরীক্ষার সময়সূচী।

শিক্ষামন্ত্রী বলেন, বন্যায় অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে এখনো পানি নামেনি। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। তাদের হাতে বইপত্র পৌঁছাতে হবে। এসব কিছু বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়।

উল্লেখ্য, ১৯ জুন শুরুর কথা ছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে স্থগিত করা হয় পরীক্ষা। ফলে এইচএসসিও পরীক্ষাও পেছানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park