1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ৫ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ৫

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ৫

ঢাকার শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার সময় পেছানোর দাবিতে আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন পরীক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যার দিকে সংঘর্ষে আহত শাকিল আহমেদ, আশিকুর রহমান, শাহিনুর, আবরার শাহরিয়ার উল্লাস ও রিয়াজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এদের মধ্যে শাহিনুরের মাথায় লাঠিচার্জে আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানিয়েছেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের অভিযোগ, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পথে পদযাত্রা শুরু করেন তারা। বিকেলে যখন তারা যমুনার দিকে অগ্রসর হতে চান, তখন পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে বাধা দেয়। এতে অনেক পরীক্ষার্থী আহত হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনকারী প্রার্থীরা জানান, আগের বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছরের সময় দেওয়া হলেও এবার মাত্র পঞ্চাশ দিনের প্রস্তুতির সুযোগ দেওয়া হয়েছে, যা তাদের দাবি অনুযায়ী অযৌক্তিক ও অন্যায্য। তারা লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানিয়ে বলেন, যৌক্তিক সময় না দিলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। ইতোমধ্যে লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী, খুলনা, ময়মনসিংহে রেলপথ এবং ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে পিএসসি জানায়, একটি পক্ষ পরীক্ষা পেছানোর দাবি করলেও, আরেকটি পক্ষ নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। পিএসসি আরও জানিয়েছে, ৩ জুনই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল—ফলে পরীক্ষার্থীদের প্রায় ছয় মাস প্রস্তুতির সময় পাওয়া গেছে। তাই আগেই ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকেই দেশের আটটি কেন্দ্রে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park