1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শাহজাদপুরে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

শাহজাদপুরে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১৫ জন। তবে তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গ্রামবাসী আতঙ্কিত হয়ে জীবনের মায়ায় গ্রাম ছেড়ে আশ্রয় নিচ্ছেন অন্যত্রে গিয়ে।


মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল ও কুলিয়ারচর নামক দুই গ্রামের মাঝে এ সংঘর্ষ হয়।


জানা যায়, নিহত নজরুল ইসলাম বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। অনেকে আতঙ্কিত হয়ে গ্রাম ছাড়ছেন, অনেকে আবার এ পরিস্থিতির সুযোগ নিয়ে করছেন লুটপাট।
শাহজাদপুর পুলিশ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। এতে বাগধোনাইল গ্রামের নজরুল ইসলামের মৃত্যু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park